দেশের বাজারে স্বর্ণের দামের সর্বোচ্চ মাইলফলক অতিক্রম করেছে। সপ্তাহের ব্যবধানে ভালো মানের ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ এক হাজার ১১৩ টাকা বাড়িয়ে এক লাখ ৫৬ হাজার ৯৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা এতদিন ১ লাখ ৫৪ হাজার ৯৬৮ টাকা বিক্রি হয়ে আসছিল।